Taxation BD একটি ভ্যাট, আয়কর ও কাস্টমস সংক্রান্ত তথ্যভাণ্ডার — যেখানে আইন, বিধিমালা, ফরম, প্রজ্ঞাপন ও প্রশিক্ষণ বার্তা এক জায়গায় সংগঠিতভাবে রাখা হয়েছে।
ব্যবসায়ী, হিসাবরক্ষক, ট্যাক্স-ভ্যাট প্র্যাকটিশনার এবং শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ভ্যাট, আয়কর ও কাস্টমস সংক্রান্ত আইন-বিধি সহজে খুঁজে পাওয়ার একটি নির্ভরযোগ্য জায়গা তৈরি করা — যাতে প্রতিটি সার্কুলার, ফরম বা এসআরও খুঁজতে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট না হয়।
ভ্যাট ও এসডি আইন-বিধি, আয়কর আইন ২০২৩, কাস্টমস আইন, বিভিন্ন ফরম ও এসআরও সংগ্রহ করে বিভাগভিত্তিকভাবে সাজিয়ে রাখি। পাশাপাশি নিয়মিত আয়কর ও ভ্যাট প্রশিক্ষণ সংক্রান্ত বার্তা এবং শেয়ার বাজার বিশ্লেষণের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর বোর্ডও পরিচালনা করি।
স্বাগতম TaxationBD-এ। কর, ভ্যাট, কাস্টমস ও অর্থনীতি—একটি দেশের টেকসই
উন্নয়ন, সুশাসন এবং রাজস্ব ব্যবস্থার মূল ভিত্তি। সঠিক তথ্য, আইনি
সচেতনতা এবং সময়োপযোগী দিকনির্দেশনা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই
TaxationBD-এর যাত্রা। আমাদের বিশ্বাস, জ্ঞানভিত্তিক কর-সংস্কৃতি গড়ে
উঠলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে।
তাই ব্যক্তি করদাতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী এবং কর-সংশ্লিষ্ট
সকলের জন্য নির্ভরযোগ্য তথ্য, আইন বিশ্লেষণ, ভ্যাট ও কাস্টমস বিষয়ক আপডেট
এবং অর্থনৈতিক অন্তর্দৃষ্টি এক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়াই আমাদের
অঙ্গীকার। আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা
প্রতিশ্রুতিবদ্ধ—নির্ভুল তথ্য, পেশাদার সেবা এবং আধুনিক প্রযুক্তির
সমন্বয়ে বাংলাদেশের কর ও অর্থনীতি বিষয়ক অন্যতম নির্ভরযোগ্য জ্ঞানভাণ্ডার
হিসেবে TaxationBD-কে প্রতিষ্ঠিত করতে।
মাহমুদুল হাসান সোহাগ
Chief Executive Officer (CEO)নিবন্ধন, রিটার্ন ও অডিট সংক্রান্ত সহায়তা
রিটার্ন প্রস্তুতি ও কর পরিকল্পনা
আমদানি-রপ্তানি সংক্রান্ত জিজ্ঞাসা